1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চেতনানাশক খাইয়ে তাবলিগ জামাতের সর্বস্ব লুট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ সময় দর্শন
চেতনানাশক খাইয়ে তাবলিগ জামাতের সর্বস্ব লুট

অনলাইন ডেস্কঃ

পটুয়াখালী শহরের একটি মসজিদে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তাবলিগ জামাতে আসা সদস্য জাবের ও রাসেল জানান, বৃহস্পতিবার ঢাকার নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে ১৫ জন সদস্য তিন চিল্লার জন্য পটুয়াখালীতে আসেন। শুক্রবার তাদের মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন। ওই দিন সকাল থেকে তারা তাদের রীতি অনুযায়ী কাজ শুরু করেন।

রাতে খাওয়ার সময় দুজন অপরিচিত মানুষ তাদের সঙ্গে ছিলেন। পরে সবাই ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের সময় তাবলিগের দুই সদস্য ঘুম থেকে উঠলেও বৃদ্ধ ১৩ জন সদস্য উঠতে পারেননি। বিষয়টি স্থানীয় মারকাজে জানান তারা। পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্বার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহমুদ জানান, অচেতন ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। ফোর্স থানায় ফিরে এলে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host