1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

আড়াই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে ‘সংসার’, এখন বিয়ের দাবিতে অনশন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯১ সময় দর্শন
আড়াই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে ‘সংসার’, এখন বিয়ের দাবিতে অনশন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ

গত আড়াই বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন তরুণ-তরুণী। হঠাৎ কিছু না বলে হুমায়ুন মোল্লা (২৯) নামে ওই তরুণ পালিয়ে যান। পরে কোনো উপায় না পেয়ে ফরিদপুরের বোয়ালমারীতে হুমায়ুনের বাড়িতে অনশন শুরু করেন তরুণী। গত মঙ্গলবার থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন তিনি।

তরুণীর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। এদিকে ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছেন।

জানা যায়, হুমায়ুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। একই কারখানায় কাজ করেন ওই তরুণী। একই কর্মক্ষেত্রে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে আড়াই বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন তারা। এক পর্যায়ে কোনো কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। পরে ওই তরুণী ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীর গ্রামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

স্থানীয় ইউপি সদস্য অলিয়ার রহমান খান জানান, মঙ্গলবার মেয়েটি হুমায়ুনের বাড়িতে এসে উঠেছে। তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল বলে শুনেছি। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেননি। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা না হলে আইনগত সহায়তা চাইলে তা দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host