1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির

প্রোফাইল কালো কেন; মেয়েদের শরীর বেশি বেশি প্রকাশিত হওয়া উচিত : তসলিমা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৬৮৫ সময় দর্শন

ফেসবুকে মেয়েরা দেখলাম তাদের প্রোফাইল ছবি কালো করে দিয়েছে। ব্ল্যাক আউট! আমি কালো করিনি কিছু। ওরা তো হিজাবে, বোরখায়, নিকাবে, অন্দরমহলে, অন্ধকারে আমাদের বন্দি করেইছে। বেরোতে গেলে ওরা চুনকালি মাখিয়ে দেয় চেহারায়। ওরা চায় আমাদের অবয়ব যেন লুকিয়ে রাখি, ওরা চায় আমাদের অস্তিত্বটাই যেন কবরে ঢুকিয়ে রাখি। শুধু ওদের যখন সেবা নেওয়ার এবং ধর্ষণ করার প্রয়োজন হবে, চুল ধরে টেনে উঠিয়ে সেবা নিয়ে এবং ধর্ষণ করে আবার লাথি দিয়ে ওই কবরে ফেলে রাখবে।

নিজেদের অবয়ব লুকিয়ে ফেলে আমি প্রতিবাদ করতে চাই না। ইউরোপের কিছু মেয়ে ভিড়ের রাস্তায় উলঙ্গ হয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে। মেয়েদের শরীরে বিশেষ করে বুকে কাপড় না দেখলে সভ্য দেশের মানুষও ভয় পেয়ে যায়। মেয়েরা তাদের অস্তিত্বের জানান ওইভাবেই দেয়। সমাজের গালে চপেটাঘাত ওইভাবেই করে। মেয়েদের চেহারা বেশি বেশি দেখানো উচিত। মেয়েদের শরীর বেশি বেশি প্রকাশিত হওয়া উচিত। মেয়েদের অস্তিত্বের বেশি বেশি উপস্থিতি প্রয়োজন।

রাস্তা ঘাটে বাসে ট্রেনে জাহাজে দোকানে মাঠে ময়দানে অফিসে আদালতে ক্লাবে পাবে সর্বত্র মেয়েদের সরব উপস্থিতি জরুরি। সবচেয়ে জরুরি রাতের রাস্তায় মেয়েদের অবাধ চলাচল। মনে আছে ‘টেইক ব্যাক দ্য নাইট’ আন্দোলন? সাতের দশকে আমেরিকার মেয়েরা যৌন  নির্যাতনের বিরুদ্ধে লড়েছিল! তারা নিরাপদ রাত ফেরত চেয়েছিল। মেয়েদের বাড়ি ফিরতে বলো না, বরং  ধর্ষক আর যৌন নির্যাতকদের সন্ধে সন্ধে বাড়ি ফিরে যাওয়ার উপদেশ দাও। তাদের বলো অন্ধকারে মুখ লুকিয়ে রাখতে।

-তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host