1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল হাসিনার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না : জয়সওয়াল আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার  ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি আলী আছগারের মতবিনিময় নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু

ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৭ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে এলজিসিআরআরপি (LGCRRP), ইউআইআইপি (UIIP) এবং এডিপি (ADP) প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, রাজশাহীর রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটের উপ-পরিচালক মো> মাহবুবুল আলম এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রধান অতিথিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভাঙ্গুড়া পৌরসভায় চলমান প্রকল্পগুলোর মাঠপর্যায়ের কাজ পরিদর্শন করেন এবং কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে চলমান কাজের গুণগত মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। একই সাথে প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সুপরামর্শ প্রদান করেন তারা।

উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, এই উচ্চপর্যায়ের পর্যালোচনা সভার ফলে পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং শতভাগ স্বচ্ছতা বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে।

পরে প্রধান অতিথি পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host