1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ভিজিডি কার্ড, টিউবওয়েল, ল্যাট্রিন ও সরকারি ঘরসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

আজ শনিবার (৬ জুন) সকালে প্রায় ৩০ জন ভুক্তভোগী সোহেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে শুক্রবার রাতে প্রতারণার অভিযোগে বেশ কয়েকজন ভুক্তভোগী পৌর শহরের ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় সোহেলকে পিটুনি দেয়। পরে তাকে রশি দিয়ে বেঁধে থানায় সোপর্দ করা হয়।

অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সহসভাপতি। এছাড়াও ওই বিএনপি নেতার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি নেতা সোহেল উপজেলার রাঙ্গালিয়া,পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া ও ভাঙ্গুড়া বাজারের প্রায় অর্ধ শতাধিক মানুষের কাছ থেকে ভিজিডি কার্ড, টিউবওয়েল, ল্যাট্রিন ও ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা দেয়ার দীর্ঘদিন পরেও কাজ না হওয়ায় ভুক্তভোগীরা তার ওপর ক্ষিপ্ত হন। পরে শুক্রবার রাতে কয়েকজন ভুক্তভোগী একত্রিত হয়ে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় সোহেলকে পিটুনি দেন। এরপর তাকে রশি দিয়ে বেঁধে থানায় সোর্পদ করা হয়।

ভুক্তভোগী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে সোহেল কয়েক মাস আগে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু আজও ঘর পাইনি। তাই থানায় অভিযোগ করেছি।

আরেক ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, এক বছর আগে সরকারি চালের কার্ড করে দিবেন বলে ৬ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কোনো কার্ড পাইনি। তাই ধরে পুলিশে দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানার কোনো বক্তব্য না পাওয়া গেলেও তার
স্ত্রী শিখা খাতুন সাংবাদিকদের বলেন, আমার স্বামী চিটার এটা সবাই জানে। লোকজন টাকা দেয় কেন। এখন তারা তাকে মারছে, তাই টাকাও পরিশোধ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, তার এমন কর্মকাণ্ডের জন্য এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল। দল কোনো ব্যক্তির দায় নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host