1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার আশঙ্কা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় অভিযান অব্যাহত; আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার অভিযোগে এক বিএনপি নেতাকে পিটুনি দিয়ে দড়ি বেঁধে থানায় সোর্পদ করার সংবাদ প্রকাশ করায়- দৈনিক কালের কণ্ঠের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানার স্ত্রী শিখা খাতুন।

সাংবাদিক মাসুদ রানা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়দান আলীর ছেলে ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে গত শুক্রবার রাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ওই বিএনপি নেতাকে পিটুনি দেন ভুক্তভোগীরা। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে থানায় সোপর্দ করা হয়। পরদিন শনিবার প্রতারণার শিকার ৩৫ জন ভুক্তভোগী ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিএনপি নেতা সোহেল রানা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

ভিজিডি কার্ড,টিউবওয়েল, ল্যাট্রিন ও ঘরসহ সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে।

এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেন, সকল তথ্য উপাত্ত যাচাই-বাছাই করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। তাছাড়া সংবাদটি দেশের প্রথম সারির প্রায় সকল গণমাধ্যমেই প্রকাশিত হয়। অথচ স্বার্থন্বেষী মহল উস্কানি দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফায়দা হাসিল করতে চাইছে।

সাংবাদিক মাসুদ রানার নামে মামলা দায়েরের ঘটনায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ উপজেলার কর্মরত সংবাদকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আহবান জানান।

এদিকে প্রতারণা মামলায় অভিযুক্ত ওই বিএনপি নেতা সোহেল রানা পাবনার আমলী আদালত-৪ এ হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host