1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের (৬) লাশ উদ্ধার করা হয়েছে ।

বুধবার সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

জানা গেছে, ঈদের ছুটিতে নানাবাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে আসেন জিহাদ। ঘটনার দিন বিকেল ৫টার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host