1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ৩ দিনেও বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের খোঁজ মেলেনি

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নানা বাড়ি বেড়াতে গিয়ে জিহাদ (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়।

ওই শিশুটি উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।

এদিকে একমাত্র সন্তানকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এঘটনায় আজ সোমবার (১ জুন) সকালে শিশুটির বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বাবা জাফর ইকবাল জানান, চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে ঢাকার সাভারে বসবাস করেন। ঈদ করতে তারা বাড়ি এসেছিলেন। পরে গত শনিবার স্ত্রী-সন্তান নিয়ে তিনি শশুর বাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান।

তিনি আরও জানান, ঘটনার দিন রবিবার বিকেল ৫ টার দিকে তার ছেলে বাকপ্রতিবন্ধী জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্তানের খোঁজ না পেয়ে তারা সবাই চিন্তিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. আরিফুল ইসলাম বলেন, পুলিশ নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host