1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় আঙুর চাষে সফল কৃষক হেলাল উদ্দীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস

চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১ সময় দর্শন

পাবনার চাটমোহর থেকে ১ কেজি ৮শ গ্রাম শুকনা গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ( ১২ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ বাজারস্থ মা সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা হলো উপজেলার সমাজ দক্ষিন পাড়ার মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) ও সমাজ করতকান্দী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা,নগদ ২১ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।

পাবনা ডিবি পুলিশ জানায়,আটককৃতদের  বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host