1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ভাঙ্গুড়ার কলেজ শিক্ষক নিহত ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ভাঙ্গুড়ার কলেজ শিক্ষক নিহত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সিএনজি- মাইক্রোবাস সংঘর্ষে হুমায়ুন কবির মুক্তা ( ৪৮ ) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে বুধবার সকালে বাঘাবাড়ী-টেবুনিয়া আঞ্চলিক সড়কের চাটমোহর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তার স্ত্রী সুচিত্রা বিশ্বাস উর্মি ও সিএনজি চালক  মারাত্মক আহত হয়েছেন।  নিহত মুক্তা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান  বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার কলকতি এলাকার মৃত আকবর আলীর ছেলে। এঘটনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক- কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে  কিডনি রোগে আক্রান্ত ছিলেন  কলেজ শিক্ষক মুক্তা। রাজশাহীতে কিডনি ডায়ালাইসিস করাতে  বুধবার সকালে স্ত্রী উর্মিকে নিয়ে সিএনজি করে চাটমোহর রেলষ্টেশনের উদ্দেশ্যে রওনা দেন তিনি । পথে সকাল ৮ টার দিকে চাটমোহর ফায়ার সার্ভিসের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুক্তা,তার স্ত্রী উর্মি ও সিএনজি চালক মারাত্মক আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আজ বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা মারা যান ।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন  বলেন, এ ঘটনায় আজ সকালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host