1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম; তিন ডিলারকে অর্থদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিসিআইসি’র ৩ জন সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পৌরশহরের ভাঙ্গুড়া ও শরৎনগর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে , পৌর শহরের ভাঙ্গুড়া বাজারের বিসিআইসি’র সার ডিলার হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের ডিলার মিজানুর রহমান গুদামে সার থাকার পরও কৃষকদের কাছে বিক্রি না করা ও ভাঙ্গুড়া বাজারের আরেক ডিলার জায়েদ হায়দার অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (ঠ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host