1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ভাঙ্গুড়ায় নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

 পাবনার ভাঙ্গুড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্বষের দিন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য রক্ষায় দেশীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম মোস্তফা বাবলু, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host