1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দিনাজপুরে ব্রির রাইস গার্ডেন স্থাপন: এক মাঠে ৫৪ জাতের ধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নবী (সা.) কেন সপ্তাহে দুইদিন রোজা রাখতেন? স্কয়ার গ্রুপ নেবে সেলস অফিসার চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির বিদ্যুৎ, লোডশেডিং কমার আশা

ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”-এ বিষয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত  জেলা কার্যালয় পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দু’দিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উপজেলার  ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থীরা প্রস্তাবনার পক্ষে  -বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রাণবন্ত বিতর্কে অংশ নেয়।

এতে মমতা-মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও অষ্টমনিষা হাসিনা-মোমেন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় অষ্টমনিষা হাসিনা-মোমেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা সুলতানা সীমু।

এর আগে প্রথম রাউন্ডে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহিদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিকুজ্জামান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু।

বিচারকের দায়িত্ব পালন করেন  উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম,উপজেলা লাইভস্টক অফিসার ডা: রহমানা আক্তার ও উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মলয় কুমার দেব ও সদস্য ইসরাত জাহান। অন্যান্যের মধ্যে প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যাপক চন্দনা রানী দাশ ও সদস্য হানিফ বাবলু উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী দলসহ অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও বিভিন্ন  পুরস্কার প্রদান করা হয় ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতি বিরোধী  মনভাব গড়ে তুলতে এবং সমাজ থেকে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে  প্রতিবছরের মতো এই আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে শিশুরা দেশাত্মবোধক ও মনোমুগ্ধকর  নৃত্য পরিবেশন করে। শিল্পী ওয়াহিদুল ইসলাম বাবুর কন্ঠে পরিবেশিত হয় শিশুতোষমূলক সঙ্গীত। তবলায় তাকে সহযোগিতা করেন ডা: উদয় কুমার দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host