1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে কৃষি উন্নয়ন ও পুষ্টি বিষয়ক পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান। আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ৭০ জন কৃষক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ  সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার এফ এন কামারুম মুনিরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host