1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৫১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেছেন,তরুণ সমাজকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে।

তিনি আরও বলেন, ফুটবল তরুণদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রীতি ফুটবল ম্যাচে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব ও চাটমোহর উপজেলার সমাজ জুনিয়র স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয়ী হয় ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মো. আব্দুল মান্নান, সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা হুমায়ুন  কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাসির, ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম সাইফ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ভাঙ্গুড়া উপজেলার বড়াল কিন্ডার গার্টেনের ক্রীড়া শিক্ষক বি. এম ছানাউল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক সাখাওয়াত হোসেন ও সাবেক ফুটবলার হাসান আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host