1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাঁচা-মরার ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭২ সময় দর্শন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২:০০ টায় শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের।

আজ হারলে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নেবে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে মাত্র ১৩১ রানে অলআউট হওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং বিপর্যয়।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, পাওয়ার-প্লে’র সুবিধা কাজে লাগাতে এবং ব্যাটিং গভীরতা বাড়াতে আজ একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রথম ম্যাচে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে অস্ট্রেলিয়া। অজি শিবিরের মূল লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host