1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১ সময় দর্শন

পাবনা শহরের রাধানগরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহারুল ইসলাম (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও ওই রাতেই জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেছেন। সদর থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মোজাহারুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশপাড়ার আব্দুস সামাদের ছেলে। সে আকমল ভিলা মেসের মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার আকমল ভিলা মেসে রান্নার কাজ করেন ভুক্তভোগী শিশুটির মা। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার দিকে শিশুটির মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় মোজাহারুল মশার কয়েল চাইলে ওই শিশুর মা তাকে দিয়ে কয়েল পাঠিয়ে দেন। তখন অভিযুক্ত ব্যক্তি মশার কয়েল দেওয়ার নাম করে শিশুটিকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে যায়।

সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালালে শিশুটি চিৎকার শুরু করে। মেয়ের চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্ত মোজাহারুল সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা ধর্ষকের শাস্তির দাবিতে জড়ো হয়। পরে ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের দাশপাড়া এলাকা থেকে অভিযুক্ত মোজাহারুলকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোজাহারুল নিজের অপরাধ স্বীকার করেছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host