1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মবসৃষ্টি করে দোকানঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ সৌদি আরবে হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু বর্তমান সরকারের মেয়াদেই বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ ভাঙ্গুড়ায় ৩ লক্ষাধিক টাকার নকল দুধ তৈরির উপকরণ ধ্বংস শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ সাগর-রুনি হত্যা মামলা, তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট ডিসেম্বরেই সব পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা, এসএসসি নিয়ে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত খেলাধুলার মাধ্যমে শরীরের সুস্থতা ও মনের বিকাশ ঘটে- এমপি আলী আছগার

ভাঙ্গুড়ায় মবসৃষ্টি করে দোকানঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়ায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ক্রয়কৃত ও লিজ নেওয়া জমিতে মবসৃষ্টি ও সন্ত্রাসী কায়দায় দোকানঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী রাজিব আহমেদ।

সোমবার দুপুরে ভাঙ্গুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। এসময় তার ভাই আব্দুল মজিদ মানিক উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের ক্রয়কৃত জমি, পাবনা জেলা পরিষদ থেকে লিজ নেওয়া জমি এবং মুক্তিযোদ্ধার বন্দোবস্ত দেওয়া জমি মিলিয়ে প্রায় ১৪ শতক জায়গায় ২০ বছর ধরে তারা ভোগদখলে আছেন।

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২ এপ্রিল প্রতিপক্ষের হামলায় তার বড় ভাই আব্দুল মজিদ মানিক আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযুক্তরা মুচলেকা দেন।

তিনি আরও অভিযোগ করেন, ১৮ এপ্রিল একটি টিনের ঘর ভাঙচুর করা হয় এবং ২৫ এপ্রিল সকালে পুনরায় হুমকি দেওয়া হয়।

ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন ও আওয়ামী লীগ নেতা রুবেলের নেতৃত্বে  মব সৃষ্টি করে ও সন্ত্রাসী কায়দায় তাদের তিনটি দোকানঘর ভাঙচুর করে এবং তাদের ওপর হামলা চালায়।পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাকিউল আজম বলেন,আমি ভাঙচুরের ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host