1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত খেলাধুলার মাধ্যমে শরীরের সুস্থতা ও মনের বিকাশ ঘটে- এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারীকে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল

ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পড়ে স্ত্রী খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের দিলপাশার ইউনিয়নের পুঁইবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব বংকিরাট গ্রামের বাসিন্দা আবু তালেব- এর স্ত্রী। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে স্ত্রী খাদিজাকে নিয়ে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিলেন আবু তালেব। পথিমধ্যে উপজেলার পুঁইবিল বাজারে একটি মিনি ট্রাককে সাইড দিতে গেলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা স্ত্রী খাদিজা ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি সাকিউল আযম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে । তবে চালক পালিয়ে গেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host