1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

ভাঙ্গুড়ায় চুরি যাওয়া মিটার বিকাশে টাকা পাঠিয়ে ফেরত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শিল্প বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। পরে চোর চক্রের চাহিদা অনুযায়ী বিকাশে টাকা পাঠিয়ে মিলছে চুরি যাওয়া সে মিটার।

শুক্রবার রাতের কোনো এক সময় পৌর শহরের শরৎনগর বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্স ও হিমেল ট্রেডার্স ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় আজ রবিবার দুপুরের দিকে ভুক্তভোগী গ্রাহকরা থানায় লিখিত অভিযোগ দেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর বাজার বেইলী ব্রীজের পূর্ব পাশে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স ও হিমেল ট্রেডার্স থেকে তিনটি শিল্প বৈদ্যুতিক মিটার চুরি হয়। মিটার ফ্রেমের ভিতরে একটি করে চিরকুট রেখে যান চোর চক্র। সেখানে লেখা ছিল চক্রের একটি বিকাশ নাম্বার (০১৮৫৭-৪৬৯৯১১)। প্রতি মিটারের জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়।

মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের মালিক শাহিনুর রহমান বলেন, রাতের কোনো এক সময় আমার দুটি শিল্প মিটার চুরি হয়। মিটার ফ্রেমে চোর চক্রের রেখে যাওয়া বিকাশ নাম্বারে যোগাযোগ করা হলে চক্রের সদস্য জানান- প্রতি মিটারের জন্য ৫ হাজার টাকা দিতে হবে। পরে বাধ্য হয়ে দুটি মিটারেে জন্য ১০ হাজার টাকা বিকাশে দিলে সারুটিয়া এলাকায় মিটারগুলো রাখা আছে বলে জানায় চোর চক্রের সদস্য। পরে সেখানে গিয়ে মিটার পাওয়া যায়।

আরেক ভুক্তভোগী হিমেল বলেন, শনিবার সকালে দোকানে এসে দেখি মিটার নেই। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানালে তারা থানায় অভিযোগ করতে বলে। চোরের দেওয়া নাম্বারে ৪ হাজার টাকা পাঠানোর পর নষ্ট মিটার ফেরত পাই। নতুন মিটার এবং মিটার সংযোগের জন্য ১৭ হাজার ৬৭০ টাকা বিদ্যুৎ অফিসে জমা দিতে হয়েছে।

এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির-১ ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেকেন্দার আলী বলেন, মিটার চুরির বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ করতে বলা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host