1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য জামায়াত নেতা জিল্লুর রহমানের ওপর হামলার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন, উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশমরিচ গ্রামের আয়নাল হোসেন (৬০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। শুক্রবার (২২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর তাকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পরে এজাহারভুক্ত ১০ জনসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম বলেন, শুক্রবার বেলা ১১ টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host