1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩ ১১ দলীয় জোটের দুই দিনের কর্মসূচি ঘোষণা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী

“রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড” পেলেন ভাঙ্গুড়ার জহুরা খাতুন

মেহেদী হাসান, ভাঙ্গুড়া:
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার গর্বিত মা মিসেস জহুরা খাতুন আজাদ প্রোডাক্টস আয়োজিত “রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড” লাভ করেছেন। একজন আদর্শ মা হিসেবে সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

জহুরা খাতুন ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আরবি শিক্ষক মরহুম তজিমউদ্দিন মাওলানার সহধর্মিণী। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সৎ, আদর্শ ও শিক্ষানুরাগী পরিবার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার তিন সন্তানই উচ্চশিক্ষিত ও নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ায় এলাকাজুড়ে তিনি একজন গর্বিত ও অনুকরণীয় মা হিসেবে পরিচিত।

সম্প্রতি রাজধানীর আজাদ প্রোডাক্টস দেশব্যাপী “রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড” এর জন্য আবেদন আহ্বান করলে জহুরা খাতুনের পক্ষ থেকে  মনোনয়ন পাঠানো হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

জহুরা খাতুনের বড় সন্তান আব্দুর রউফ জানান, আজ ১১ মে সোমবার আনুষ্ঠানিকভাবে  এই সম্মাননা অ্যাওয়ার্ড টি  মায়েড পক্ষ থেকে  তিনি গ্রহন করেছেন।  এ খবরে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, জহুরা খাতুন একজন স্নেহময়ী, শিক্ষানুরাগী ও আদর্শ মা। তার সন্তানদের সাফল্যের পেছনে তার ত্যাগ, পরিশ্রম ও সুশিক্ষার অবদান অপরিসীম। তারা মনে করেন, এই সম্মাননা শুধু জহুরা খাতুনের নয়, বরং পুরো ভাঙ্গুড়া উপজেলার জন্য গর্বের বিষয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host