1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় বিএনপির প্রয়াত দুই নেতার স্বরণে শোকসভা ও দোয়া

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বাদ আছর সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির  উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

বিএনপির প্রয়াত এই দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফ আলী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক  উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন ।

সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় বক্তব্য দেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, সাবেক আহবায়ক রাজিউল হাসান বাবু,

ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ,প্রয়াত বিএনপি নেতা আব্দুল আজিজের একমাত্র সন্তান প্রভাষক জাকির হোসেন প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host