1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর পৌরশহরের সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপির এর আয়োজন করে। জানাজায় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। জানাজা পড়ান হাফেজ মাওলানা আশরাফ আলী।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host