1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

কবিতা ‘‘দ্বেষ দন্ড’’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৮৮৫ সময় দর্শন

দ্বেষ দন্ড
– মাহবুব-উল-আলম

তার বিরুদ্ধে নেই অভিযোগ কোনো
তবুও বিস্তর দোষে দোষা হলো তারে-
শাস্তি হিসাবে দেয়া হলো দ্বেষ দন্ড !

যিনি সারা জীবন গুণ-কীর্তণ করলেন
সম্মানে তার তৈরি করলেন,একের পর এক প্রামাণ্য !
বিপক্ষে একটি শব্দও করেননি উচ্চারণ !
তারপরও তারা পুর্ব পুরুষের গীবত গাইলেন
মিথ্যা নালিশ তুলে করলেন উভবল।

সর্বশেষে তুচ্ছ একটি খেতাব
সেটিও টুকরো টুকরো করা হলো,
অধর্মের লাগি ছিঁড়ে ফেলা হলো প্রজন্মের বন্ধন,
বিদীর্ণ করা হলো হৃতপিন্ড !

মহামতির জ্ঞান সন্ধ্যানে ভীত প্রভুর আদেশে
হেমলক দিয়ে মৃত্যু দন্ড দেয়া হয় জ্ঞান-তাপসে!
যুদ্ধাবশেষে উল্লসিত আডলফ যুগলবন্ধী হয়েও
মুখে পিস্তলের নল ঠুকে টিগার টিপলেন !

আহ্ ! একের মৃত্যুতে ব্যথিত বিশ্ব
অন্যজনে তুচ্ছ জ্ঞানসম,
যার হাতে মান-সম্মান তিনি তো করেননা অপমান,
অত্যাচারী প্রভুর কখনোই থাকেনা জীবন !
তিনি মৃত-ফসিল,তার কৃতকর্মও গ্রাহ্য করেনা ভুবন।
…………………………………………………… !
আয় খোদা দয়াময়,বক্ষ:স্থলের জগদ্দল পাথর সরিয়ে নাও
শান্তির সুবাস আর সম্মানের অমৃততে আমায় ভরিয়ে দাও।
আমি সত্যের সাধনায় উজ্জীবিত হতে চাই
আমি যা করিনি তা থেকে মুক্তি চাই,
মিথ্যার আস্ফালনে যারা সিদ্ধ,তাদের থেকে পানাহ চাই।।

(রচনা কাল ১০.০৬.২০২২ খ্রি:)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host