1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আমার আঁধারে

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৮১ সময় দর্শন
অনিমেষ বিশ্বাস, শিক্ষক, জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুল, ধানমন্ডি, ঢাকা

কোনোদিন যদি ভীষণ দুর্যোগ আসে
‎সারারাত ঝড়ো বাতাস বয় দিগন্ত জুড়ে;
‎তোমার অগাধ ঐশ্বর্য তবু রবে অক্ষত
‎আমার শূন্য উঠোন তুমি ফসলে দিও ভরে।

‎বিকেলের রোদটুকু যদি কভু ম্লান হয়ে যায়
‎হঠাৎ সন্ধ্যা নেমে চরাচর আঁধারে ভাসে;
‎জানি তোমার হৃদয়ের তাপ আলোর অধিক
‎তুমি জ্বেলে দিও দীপ খুব ভালোবেসে।

‎ধরো যদি কোনোদিন কোলাহল থেমে যায়,
‎নির্জন হয়ে যায় এই মুখরিত অন্তঃপুর;
‎তোমার বীণার গান সেদিনও যেন বাজে
‎তার আবেশে মাতিও আমার হৃদয়-সমুদ্দুর।

‎যবে আমার দিনের শেষে হবে যাত্রা শুরু
‎আধাঁর ভরা ঐ যাত্রায় আলোর দিশা হয়ও;
‎অস্তিত্ব আমার যেন না হয় বিলীন
‎অশেষের মন্ত্রে আমায় তুমি অমরতা দিও।

সুত্রঃ জনকণ্ঠ

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host