1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

গ্রামের ডাক-মোঃ তানজিম আহাম্মেদ অনু

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৬১ সময় দর্শন
মোঃ তানজিম আহাম্মেদ অনু, ‎দশম শ্রেণী, কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

পাখির ডাকে ভোর হয়,
‎আমার গ্রাম জেগে উঠে হাসির সুরে।
‎মেঠো রাস্তার সমতল পথ!
‎ধানের শিষে বাজে মৃদু বাতাস।

 

‎নদীর জলে খেলে সোনালী রোদ,
‎ছোট শিশুদের দুষ্টু হাসির ফোয়ারা।
‎তালগাছের মাথায় নীল আকাশের হাতছানি,
‎আবছা মেঘে ভাসে গ্রামের গল্প।

‎বৃদ্ধ চাচা বসে থাকেন চায়ের দোকানে,
‎হাতের বর্ণিল চায়ের কাপ, মুখে তুষ্টির আলোর আভা।
‎মাঠে চলে ফসলের টানে,
‎সোনালি ধানে হাসি ফোটে ঠোঁটে।

 

মসজিদের আযান, সন্ধ্যার মৃদু আলো,

আমার গ্রামে যেন সময়ও চলে ধীরে ধীরে।
‎পথের ধারে ফুলের সুবাস,
‎মনের ভিতর জাগায় অজানা বিশ্বাস।

 

হাজারো শহরের কোলাহল পেরিয়ে,
‎ফিরতে চাই বারবার এই মাটির টানে।
‎আমার গ্রাম — মায়ার বন্ধন, শান্তির ঘ্রাণ,
‎এ গ্রামেই লুকিয়ে আছে আমার প্রাণ।

 

সুত্রঃ জনকণ্ঠ

এনএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host