1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

ভাঙ্গুড়ায় পিএসডিও-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬১৭ সময় দর্শন

বৃক্ষ নিধন আর নয়,দেশকে করুন বৃক্ষময়”-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'(পিএসডিও) এর আয়োজন করে।

আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তরমেন্দা খালপাট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. নাজমুন নাহার।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পিএসডিও-এর উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক,উত্তর মেন্দা ছাবের আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ মাস্টার,কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ঈদগাহ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক,মাওলানা মনিরুল ইসলাম,মাওলানা মো. জালাল উদ্দিন,পিএসডিও-এর রক্ত বিষয়ক সম্পাদক জামিউর রহমান,ভাঙ্গুড়া ইউনিয়ন ইউনিট-এর সাধারণ সম্পাদক শিহাব আহমেদ,স্বেচ্ছাসেবী রাকিবুল হাসান,আসিবুল হাসান হৃদয়,শিমুল আহমেদ, গোলাম রাব্বি, ফারুক হোসেন প্রমুখ।

 

পরে উপস্থিত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মাঝে  ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পিএসডিও-এর সভাপতি মো. রুহুল আমিন ডিডিএন নিউজকে বলেন, নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে আমাদের পরিবেশ মারাত্মক হুমকির মুখে দাঁড়িয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host