1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১২ সময় দর্শন

মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ পরিকল্পনার অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট)  দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, ছোটবিশাকোল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

জানা যায়, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে উপজেলা অষ্টমনীষা ইউনিয়নের ছোট বিশাকোল বাজার থেকে বড় বিশাকোল বাজার পর্যন্ত এবং ডেঙ্গার পাড়া সড়ক থেকে ধলাগাড়া ঘাট পর্যন্ত মোট পাঁচ কিলোমিটার সড়কে দুই পাশ দিয়ে এই বনজ, ফলজ ও ঔষধি প্রকৃতির বৃক্ষ রোপণ করা হবে। রোপিত বৃক্ষের মধ্যে রয়েছে জারুল, কাঠবাদাম, ছাতিয়ানী, কড়াই, মেহগনি, আম ও কাঠাল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ।

উপজেলা প্রকৌশল অফিস জানায়, বৃক্ষরোপন করা ও রক্ষার জন্য নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হবে। একই সঙ্গে বৃক্ষ পাহারার ব্যবস্থাও করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host