1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার আশঙ্কা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় অভিযান অব্যাহত; আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

ভাঙ্গুড়ায় ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৪৬ সময় দর্শন

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৩০ জুন) দুপুরে শরৎনগর ফাজিল মাদরাসা চত্বরে এর উদ্বোধন করা হয়।

পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক শাকিল আহমেদ ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ নাইমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়।এসময় উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখার সভাপতি নাইম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host