1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে এবার নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি কোনো প্লট কিংবা শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াতের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

শিশির মনির পোস্টে উল্লেখ করেন, ‌“পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”

মূলত দলের শীর্ষ নেতৃত্বের নেওয়া আগের সিদ্ধান্তের আলোকেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই অঙ্গীকার করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host