1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ঋতুরাজ বসন্ত

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯৯ সময় দর্শন

ঋতুরাজ বসন্ত

-মোঃ হাবিবুল্লাহ

শীতের জীর্ণতা পেরিয়ে আসে বসন্তের দিন,
নতুন রূপে জাগে ধরার রঙিন অভিনব ঋণ।

পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া রাঙায় চারিধার,
আমের ডালে মুকুল ধরে সুবাসিত সংসার।

গাছে গাছে সবুজ পাতা দোলে হাওয়ার তালে,
ফুলে ফুলে রঙের মেলা সকাল–সন্ধ্যাকালে।

প্রকৃতি যেন আপন মনে গেয়ে চলে গান,
নিঃশব্দে ছড়িয়ে দেয় সুখের আহ্বান।

দখিনা হাওয়ায় কোকিল ডাকে কুহুতানে ভরা,

জাগিয়ে তোলে চিত্তকে আর রঙিন করে ধরা।

বিষণ্নতার কালো ছায়া দূরে সরে যায়,
নতুন আশা, নতুন স্বপ্ন হৃদয় জুড়ে চায়।

বসন্ত এসে ভেঙে দেয় সব জীর্ণতার বাঁধ,
রঙে রঙে গড়ে তোলে সম্ভাবনার সাধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host