1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বোর্ড সনদ পাবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৯ সময় দর্শন
বোর্ড সনদ পাবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো ছবি

অনলাইন ডেস্কঃ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না হলেও বোর্ড থেকে সনদ পাবে পরীক্ষার্থীরা। এক্ষেত্রে বার্ষিক পরীক্ষার মতো শ্রেণি মূল্যায়ণ হবে। এই মূল্যায়ণের ভিত্তিতেই সনদ পাবে তারা। আর বিদ্যালয় থেকে সনদ পাবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীরা।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে পিইসি ও জেএসসি-জেডিসি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে। এসএসসি-এইচএসসি পরীক্ষা একদম সামনে। আমার মনে হয় না পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষা নেওয়া সুযোগ থাকছে। ক্লাস সমাপনী অন্যান্য ক্লাসের মতো করেই হবে। শিক্ষার্থীরা আগের মতো বোর্ড সনদ পাবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিজ নিজ বিদ্যালয়ে প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। করোনার এই পরিস্থিতিতে সংক্রমণের বিস্তার রোধে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে শিক্ষার্থীরা আগের মতোই সনদ পাবে।’

পিইসি, জেএসসি ও জেডিসি সেই রকমভাবে হবে না। তবে ক্লাস সমাপনী মূল্যায়ণ অন্যান্য শ্রেণির মতো মূল্যায়ন হচ্ছে এবং হবে। প্রতিবছর কেন্দ্রীয়ভাবে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এই পরীক্ষা পাবলিক পরীক্ষা হিসেবে পরিচিত। কারণ এই পরীক্ষার সনদ দেওয়া হতো বোর্ড থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host