1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

জাবির পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি তানিম 

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৩১ সময় দর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী এস. এম. তানিম হাসান। সমিতির দপ্তর সম্পাদক এইচ. এম. অভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এস. এম. তানিম হাসান বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ‘এস কে আর এফ গিভ ফাউন্ডেশন’-এর স্থানীয় সমন্বয়কের দায়িত্বেও রয়েছেন। তানিম সর্বশেষ জাকসু নির্বাচনে হল সংসদের ছাত্রদল মনোনীত ভিপি (সহসভাপতি) প্রার্থী ছিলেন।

তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বি. এল. বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস. এম. আবু যুবাইর হেলাল-এর কনিষ্ঠ সন্তান।

পদপ্রাপ্তির অনুভূতি জানতে চাইলে তানিম বলেন, “এটি একটি দায়িত্বশীল পদ। আমি চাই, সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করে যেতে।”

তানিম সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host