1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

পুলিশের হয়রানি: নিজের মোটরসাইকেলে আগুন দিলেন ক্ষুব্ধ চালক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৯ সময় দর্শন
পুলিশের হয়রানি: নিজের মোটরসাইকেলে আগুন দিলেন ক্ষুব্ধ চালক

অনলাইন ডেস্কঃ

ট্রাফিক পুলিশ বার বার মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন এক চালক। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে আবারও মামলা দিলে প্রতিবাদে আগুন ধরিয়ে দেন।

এসময় পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি বাধা দিয়ে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে তাকে আটক করা হয়। তাকে বাড্ডা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ।

জানা গেছে, ওই চালকের নাম শওকত আলম সোহেল। ভাড়ায় মোটরসাইকেল চালান তিনি।

বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ মিয়া ভোরের কাগজ লাইভকে বলেন, বাড্ডা লিংকরোড এলাকায় কর্তব্যরত সার্জেন্ট সোহেলের বাইকের কাগজ দেখতে চান। আইনগতভাবে এটা ওই সার্জেন্টের দায়িত্ব। কাগজ চেক করার সময় হুট করেই নিজের বাইকে আগুন ধরিয়ে দেন সোহেল। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে সোহেল জানিয়েছেন, তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে। তার মোটরসাইকেলের কাগজ ঠিক থাকার পরেও বার বার মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। চলতি মাসেও পল্টনে একবার মামলা খেয়েছেন। তাই রাগে ক্ষোভে আগুন ধরিয়ে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, আজ সার্জেন্ট মামলা দেননি বলে জানতে পেরেছি। তবুও বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host