1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

পদ্মায় ধরা পড়লো ৩৫ কেজির বাঘাইড়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দর্শন
পদ্মায় ধরা পড়লো ৩৫ কেজির বাঘাইড়

অনলাইন ডেস্কঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকার জেলে আ. খালেক মোল্লার জালে বিশাল এ মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে দুপুর ২টার দিকে মাছটি বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা বলেন, বাঘাইড় মাছটি সরাসরি জেলে আ. খালেক মোল্লার কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেছি। পরে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে প্রতি কেজি ৫০ টাকা লাভে মাছটি  ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

জেলে আ. খালেক মোল্লা বলেন, আমরা শনিবার সকালে মাছ ধরতে নদীতে যাই। দুপুরে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেকদিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটি ভালো দামেও বিক্রি হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এমন বড় মাছ এখন খুব একটা দেখা যায়না। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধি হত এবং আরো বেশি বড় মাছ পাওয়া যেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host