1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি নথিতে ‘এআই’ শব্দ বাদ দিতে চান ট্রাম্প, নতুন নাম ‘সুপার ইন্টেলিজেন্স’ ২৯ অক্টোবর শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামার প্রস্তুতি জেলেদের পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ, পাঁচ মাসে ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, ২০ নভেম্বর চালু হচ্ছে নতুন ট্রেন ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, বদলে যেতে পারে ১৯ জেলার কৃষি-অর্থনীতির চিত্র রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে অর্থ, প্রতি ইউনিটের দাম ১০ টাকা ৫০ পয়সা দেশে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে জবাবদিহি ও মানবিক আচরণের ওপর জোর রাষ্ট্রপতির ৬০ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি, দেশ-বিদেশে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

পাবনায় শিক্ষিকার ভিডিও এলাকার মোবাইলে মোবাইলে, চাঞ্চল্য

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ সময় দর্শন
পাবনায় শিক্ষিকার ভিডিও এলাকার মোবাইলে মোবাইলে, চাঞ্চল্য

অনলাইন ডেস্ক/

পাবনার সুজানগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ওই শিক্ষিকাসহ অভিযুক্ত অপর দুই শিক্ষককে বদলির সুপারিশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি। এর মধ্যে একজন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অপরজন হলেন উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এদিকে স্কুলশিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষকদের এ ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের মান চরমভাবে ক্ষুণ্ণ হওয়ায় অভিযুক্ত দুই স্কুলশিক্ষক ও শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আলম হোসেন নামের ওই বিদ্যালয়ের এক অভিভাবক বুধবার একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কমিটির সভায় এ বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিকভাবে শিক্ষা কমিটির সভায় অভিযুক্ত দুই স্কুলশিক্ষক ও  শিক্ষিকার বক্তব্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সত্য বলে মনে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান মো. রওশন আলী বলেন, উপজেলা শিক্ষা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই শিক্ষিকাসহ অভিযুক্ত দুই স্কুলশিক্ষককে দ্রুত বদলির জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষিকাসহ দুই শিক্ষককে পাঁচ কার্যদিবসের মধ্যে বিষয়টি লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও এলাকাবাসীর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।

পাবনায় শিক্ষিকার ভিডিও এলাকার মোবাইলে মোবাইলে, চাঞ্চল্য

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২৫ সেপ্টেম্বর ২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host