1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ছাত্রের হাতে খুন হন সেই প্রধান শিক্ষক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ সময় দর্শন
ছাত্রের হাতে খুন হন সেই প্রধান শিক্ষক

অনলাইন ডেস্কঃ

ছাত্রের হাতে খুন হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষ (৭০)। নিহত শিক্ষকের বাড়িতে ঢুকে মিলন শেখ (২৪) হত্যাকাণ্ড সংঘটিত করেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ সেপ্টম্বর) বিকেল সাড়ে চার দিকে নগরীর বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মিলন শেখ নগরের বড়কুঠি এলাকার মৃত কালু শেখের ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রী। আসামি মৃত মায়া রাণীর ছাত্র ছিলেন। সেই সুবাদে প্রায় বাসায় আসা ছিল মিলনের।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ সেপ্টম্বর) দিবাগত রাতে কুমারপাড়া মুন্নুজান স্কুলের সামনে থেকে আসামি মিলন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে নিহত মায়া রাণীর ব্যবহৃত স্বর্ণালংকার ও তার ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

নিহত মায়া রাণীর ছোট ভাই দেবাশিষ ঘোষ দৈনিক শিক্ষাডটকমকে জানান, মায়া রাণীর ঘোষ তার বাসায় একা থাকতেন। সেই সুবাদে আসামি হত্যা করে তার হাতে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ও তার ব্যবহৃত মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন দৈনিক শিক্ষাডটকমকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম মোস্তফা সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে আসামিকে গ্রেফতার করেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানায়, আসামি বাসা ভাড়া নেওয়ার মিডিয়া হিসেবে কাজ করার কৌশলে নিহত মায়া রাণীর বাড়িতে যান। এর পরে তার হাতে, কানে ও গলায়থাকা স্বর্ণালংকার চুরি করে এবং পরিচয় গোপন রাখার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়া প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষ খুন হন। গতকাল মঙ্গলবার দুপুরে ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host