1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

রাজপথে মৃত্যু ‘স্বাভাবিক’ হয়ে আসছে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৩৮ সময় দর্শন

মিয়ানমারের রাজপথে নিরাপত্তা বাহিনীর গুলিতে গণতন্ত্রকামীদের মৃত্যু দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত দুই দিনেও বিভিন্ন শহরে অন্তত ২৫ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীদের ওপর জান্তা সরকারের দমন-পীড়নের ঘটনায় আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে জান্তা সরকারের হাত থেকে রক্ষা পেতে মিয়ানমারের কয়েক শ নাগরিক পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে।

জান্তা সরকারের পতন ঘটাতে এবং সু চিসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন চলছে মিয়ানমারের রাজপথে। আন্দোলন দমাতে গুলি ছুড়তেও পিছপা হচ্ছে না জান্তা সরকার। জাতিসংঘের হিসাবে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তিকে। এ ছাড়া নতুন করে সামরিক আইন জারি হওয়া শহরের বাসিন্দারা অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে। দেশ ছাড়ার ঘটনাও ঘটছে।

ভারতের মিজোরাম অঙ্গরাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, গত দুই সপ্তাহে মিয়ানমারের চার শতাধিক নাগরিক সীমান্ত পার হয়ে তাঁদের দেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে পুলিশের অনেক সদস্য রয়েছেন। এসব পুলিশ সদস্য জানিয়েছেন, বিক্ষোভকারীদের গুলি করতে জান্তা সরকারের নির্দেশ তাঁরা মানেননি। এ কারণে নির্যাতিত হওয়ার আশঙ্কায় তাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন। মিজোরামের ওই কর্মকর্তা আরো জানান, গত শুক্রবার মিয়ানমার থেকে ১১৬ জন ভারতে প্রবেশ করেছে।

মিয়ানমারের নাগরিকদের প্রবেশ ঠেকাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কিন্তু দুই দেশের সীমান্তের বেশির ভাগ এলাকাই পাহাড়ি ও দুর্গম। এ ছাড়া সীমান্তের দুই পাশের বাসিন্দারা জাতিগত ও সাংস্কৃতিকভাবে পরস্পরের ঘনিষ্ঠ। এ কারণে মিয়ানমারের নাগরিকদের প্রবেশ ঠেকানো যাচ্ছে না।

বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গতকাল মঙ্গলবার বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী গণতান্ত্রিক নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করছে। এ ছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরও নির্যাতন চালাচ্ছে তারা।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host