1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়াকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে: রুমন প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, আলোচনায় ৮ সমঝোতা স্মারক জাপানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া থেকে ৯০ শতাংশের বেশি কার্বন ডাই-অক্সাইড সংগ্রহের প্রযুক্তি, পরীক্ষামূলক কেন্দ্র চালুর পরিকল্পনা নভেম্বরে সার সংকটের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, আ. লীগ নেতার গোডাউনে মিলল সার ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ভাঙ্গুড়ায় সার মজুতের অভিযোগে গভীর রাতে গুদাম ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকজনতা শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ মীরসরাইয়ে চীনা প্রতিষ্ঠান এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বড় ভাই বেঁচে গেলেও প্রাণ হারাল ছোট ভাই

নির্বাচনি মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১০১ সময় দর্শন

শাপলা কলির সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করে তাদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেন মাসুদ।

হান্নান মাসউদ বলেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরী উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে পিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে নির্বাচনের মাঠে থাকবো কি না তা আবারো ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না।

এর আগে দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলা কলির লোকজন আহত হওয়ায় দাবি করেন হান্নান মাসউদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host