1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ সময় দর্শন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল মেনে নিয়েছি, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করব।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনেটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন কখনো একটি নির্বাচন নিয়ে হয়নি। গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। জামায়াত একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে। নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল।’

জামায়াত আমির বলেন, ‘গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চার গুণ বেড়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটা কোনো ধাক্কা নয়। এটি একটি ভিত্তি।’

রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এসেছিল। ২০২৬ সালে সরকার গঠনের পথে দলটি, যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার— বিশ্বাস অর্জন করুন, হিসাব করার ক্ষমতা রাখুন এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হোন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host