1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, বন্ধ হবে মাদরাসাও

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৪৯ সময় দর্শন

নারীদের বোরকা পরিধান নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কার সরকার। এছাড়া বন্ধ করে দেয়া হবে এক হাজারেরও বেশি মাদরাসা। দেশটির এক মন্ত্রী শনিবার এ কথা জানান। খবর রয়টার্সের।

জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নিরাপত্তাজনিত’ কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার তিনি ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সময়ে অতীতে মুসলিম মহিলা ও মেয়েরা কখনো বোরকা পরতো না। এটি ধর্মীয় চরমপন্থার লক্ষণ, যা সাম্প্রতিক কালে এসেছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করতে যাচ্ছি।’

২০১৯ সালে শ্রীলঙ্কায় ইসলামী জঙ্গিদের বোমা হামলায় আড়াইশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর দেশটিতে বোরকা পরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

ওই বছর চরমপন্থা দমনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার বিদ্রোহীদের দমন করে রাজাপাকসে বেশ পরিচিত পেয়েছিলেন। বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সময় রাজাপাকসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ এসেছিল। যদিও তিনি এসব অস্বীকার করেছেন।

মন্ত্রী ভিরাসেকারা আরও বলেন, সরকার এক হাজারেরও বেশি মাদরাসা বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে। এসব মাদ্রাসা শ্রীলঙ্কার জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘কেউ একটা স্কুল খুলেই যা ইচ্ছা তাই বাচ্চাদের পড়াতে পারেন না।’

করোনাভাইরাস মহামারির সময়ে আক্রান্ত মৃত ব্যক্তিদের শবদাহ বাধ্যতামূলক করায় একাধিকবার আলোচনায় এসেছে শ্রীলঙ্কা। দেশটির মুসলিম সংখ্যালঘুরা সরকারের এই আচরণের তীব্র সমালোচনা করে এবং ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host