1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন ; মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, রাসেল একক প্রার্থী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১২০০ সময় দর্শন
ছবিঃ- ভাঙ্গুড়া(পাবনা): আ.লীগের দলীয় মেয়র পদপ্রার্থী গোলাম হাসনাইন রাসেল।

নিজস্ব প্রতিনিধি:মঙ্গলবার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে দু’জন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি দলীয় প্রার্থী মোঃ আব্দুল কাদের এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী গোলাম হাসনাইন রাসেল এর আর কোন প্রতিদ্ব›দ্বী রইল না। তবে তিনদিনের মধ্যে বিএনপি প্রার্থী জেলা প্রশাসকের নিকট আপিলের সুযোগ পাবেন বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন। রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান জানান, আব্দুল কাদের এর মনোনয়নপত্রে পাঁচটি গুরুত্বপূর্ন তথ্য ভুলভাবে পরিবেশন করায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, আব্দুল কাদের আপিল করলে ২৯ ডিসেম্বর পর্যন্ত চুড়ান্ত সিদ্ধান্তে জন্য তাকে অপেক্ষা করতে হবে। আপিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল কাদের এর প্রার্থীতা বাতিল বহাল থাকলে রাসেলকে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করার আর কোন বাধা থাকবেনা।

উল্লেখ্য, গত রোববার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট তারা তাদের মনোনয়নপত্র জমা দেন। নয়টি ওয়ার্ডের ২৭জন কাউন্সিলর ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের ১০জন নারী কাউন্সিলর পদের প্রার্থী বৈধ ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী মনোনযনপত্র প্রত্যাহার আগামী ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৩০ ডিসেম্বর ও ১৬ জানুয়ারি (ব্যালোটের মাধ্যমে) এই পৌর সভায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host