1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

পাবনা ৩ : কাউকেই মনোনয়ন দেয়া হয়নি,ধানের শীষে ঐক্যবদ্ধ থাকার আহবান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ সময় দর্শন

অনলাইন ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগীয় আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের সাথে সোমবার বিকালে  মতবিনিময় করেছেন। এসময় তিনি বিগত আওয়ামী দু:শাসনের ফিরিস্সতি তুলে ধরে বলেন,বিএনপির নেতা-কর্মীকে ভুলে গেলে চলবেনা তারা নির্যাযিত -নিষ্পেশিত। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর,জনগনের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে। ফ্যাসিস্টদের আচরণ কেউ যেন অনুসরণ না করে সেজন্য তিনি সতর্ক  বার্তা উচ্চারণ করেন। আগামী নির্বাচন অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ এবং যাতে গ্রহণযোগ্য হয় সেজন্য সবাইকে তৎপর থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বহুদলীয় গণতন্ত্র এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ সমুন্নত রেখে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

পাবনা-৩ এলাকার বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম উচ্চারণ না করে বলেন,যাকে মনোনয়ন দেয়া হবে তার সাথেই সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন,জনপ্রিয় নেতাকেই মনোনয়ন দেয়া হবে। তবে লক্ষ্য একটাই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি করলে, গ্রুপিং রাজনীতির কোনো সুযোগ নাই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদি দলের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় পাবনা-৩,বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাভোকেট মাসুদ খন্দকার,সাবেক সংসদ সদস্য কে.এম আনোয়ারুল ইসলাম,কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন,নমিনেশন অনেকেই চাইবে কিন্তু পাবেন একজন । তার প্রতীক হবে ধানের শীষ। বিএনপি’র প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে- এই মেসেজটাই দেশ নায়ক তারেক রহমান সাহেব দিয়েছেন। তবে তিনি কারো নাম ঘোষনা করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host