1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

ভাঙ্গুড়ায় বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে বহিষ্কার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ সময় দর্শন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনিছুর রহমান লিটন এবং ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলী ও ভাঙ্গুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host