1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার সরকারি ভর্তুকির চাপ কমাতে টিসিবির নতুন কৌশল: লক্ষ্য স্বনির্ভরতা ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

ডিসেম্বরের দিকে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৯২ সময় দর্শন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ফেনীতে বিএনপি জয়লাভ করবে। যদি ডিসেম্বরের দিকে নির্বাচন হয় তাহলে আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।

বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, যদি কেয়ার টেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এ অন্তর্বর্তীকালীন সরকার কেয়ার টেকার হবেন। কেয়ার টেকার সরকারে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে।

তিনি বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ সুপ্রিম কোর্টে কেয়ার টেকার সরকার নিয়ে একটা মামলা চলমান রয়েছে।

সূত্রঃ আমার দেশ

ডিসেম্বরের দিকে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৩০ জুলাই ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host