1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

‘প্রেমের সম্পর্ক ভাঙলে মেয়েরা ধর্ষণের অভিযোগ দায়ের করে’ ; ভারতের ছত্তিশগড় মহিলা কমিশনের সম্পাদক কিন্নামইয়ি নায়েকের মন্তব্য

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৮ সময় দর্শন

প্রেমের সম্পর্ক ভাঙলে মেয়েরা ধর্ষণের অভিযোগ দায়ের করে। অধিকাংশ ধর্ষণের অভিযোগের নেপথ্যেই থাকে প্রেমের সম্পর্কে ভাঙন। এমনই মন্তব্য করে বসলেন ভারতের ছত্তিশগড় মহিলা কমিশনের সম্পাদক কিন্নামইয়ি নায়েক। তার এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ভারতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গতকাল শুক্রবার বিলাসপুরে মহিলা হেনস্থা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তারপরই কিন্নামইয়ি নায়েককে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে দেখা গেছে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা শারীরিক মিলনে সম্মতি দেয়, তাঁরা লিভ ইন করে। সেই সম্পর্ক ভেঙে গেলে তাঁরা ধর্ষণের অভিযোগ দায়ের করে।

তিনি আরো বলেন, ‘বিবাহিত পুরুষরা কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটিকে বুঝতে হবে ওই ব্যক্তি মিথ্যে বলছে কি না। মেয়েটিকে সে ভালো রাখতে পারবে কি না, সেটাও দেখেন নারীরা। আর সেটা না হলেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। আবার অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণের মামলা রুজু হচ্ছে।’ প্রকাশ্যে মহিলা কমিশনের সম্পাদকের এই বক্তব্য ঘিরে হইচই পড়ে গেছে। শুরু হয়ে বিতর্কও।

কিশোরীদের জন্য কিন্নামইয়ি নায়েক পরামর্শ দিয়ে বলেন, ফিল্মিভাবে প্রেম নিবেদন কিংবা কথাবার্তায় প্রতারিত হয়ে যেও না। তাতে তোমার জীবন, পরিবার, বন্ধুবান্ধব সব নষ্ট হতে পারে। এখন একটা ট্রেন্ড চলছে। ১৮ বছর হয়ে গেলেই সবাই বিয়ে করে ফেলছে। তারপর সন্তান হওয়ার পর সম্পর্ক রাখতে পারছে না। এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host