1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

উল্লাপাড়ায় অসময়ে তরমুজ চাষ এলাকায় খুলে গেলো কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৪ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসময়ে বিদেশী জাতের তরমুজ চাষ এলাকায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। উল্লাপাড়া পৌরসভার চরঘাটিনা মহল্লার ফজলুল হক প্রায় ৫০ শতক জমিতে থাইল্যান্ডের বাক সুইট-২ ও গোল্ডেন ক্রাউন জাত দুটির চাষ করেছেন। ইতোমধ্যেই ওই কৃষকের উৎপাদিত তরমুজ বাজারে বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, জমিতে মাচায় ছোট বড় বহু সংখ্যক তরমুজ ঝুলছে। প্রতিটি তরমুজ ব্যাগিং করা হয়েছে। ব্যবহার করা হয়েছে নেটের ব্যাগ। প্রতিটি তরমুজের ওজন হয়েছে প্রায় দেড় থেকে দুই কেজি।

কৃষক ফজলুল হক জানান, গত সোমবার প্রথম পর্যায়ে ৪৮ কেজি তরমুজ বিক্রির জন্য তোলা হয়। স্থানীদের কাছে ৬০ টাকা কেজি দরে তা বিক্রি করা হয়েছে। তিনি আশা করছের এ বছর তার জমিতে প্রায় ২৫০ কেজি তরমুজ উৎপাদিন হবে। উৎপাদিত তরমুজ ঢাকায় বিক্রি করতে পারলে বেশী লাভবান হবেন বলে তিনি জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফজলুল হকের তরমুজ চাষে প্রয়োজনীয় পরামর্শ, প্রযুক্তি ও রাসায়নিক সারের সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার অনেকেই এ ধরণের তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host