1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার আশঙ্কা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় অভিযান অব্যাহত; আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত কৃষক

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ সময় দর্শন

পৌষের শেষভাগে এসে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলাও কনকনে শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা। এর মধ্যেও ক্লান্তি নেই উপজেলার কৃষক ও কৃষিশ্রমিকদের। ভোরের আলো ফোটার সাথে সাথেই মাঠে নামছেন তারা।

বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা, ভুট্টা, আলু, গম, পেঁয়াজ, রসুন, মরিচসহ নানা রবিশস্য। কোথাও কোথাও ফসল ঘরে তোলার অপেক্ষা। তাইতো শীতের তীব্রতা উপেক্ষা করেই জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করার চিত্র চোখে পড়ছে পুরো উপজেলাজুড়েই।

বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের তীব্র শীতের মধ্যেই সাধ্যমতো গরম পোশাক পরে কুয়াশা ঢাকা মাঠে দল বেঁধে কাজে ব্যস্ত কৃষকেরা। বিরূপ আবহাওয়ার দাপটেও ফসলের মায়ায় মাঠে কাজ করছেন তারা।

ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কারণে উপজেলায় রবি ফসল, বোরো ধানের বীজতলা এবং মৌচাষিদের মধু সংগ্রহে বিরূপ প্রভাব পড়ছে। উপজেলার বিভিন্ন মাঠে সরিষা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মৌসুমি ফসল ও বোরো ধানের বীজতলা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার পাশাপাশি হালকা সেচ দিচ্ছেন কৃষকেরা। আবার কেউ কেউ করছেন পুষ্টি উপাদান ও কীটনাশক স্প্রে। প্রতিকূলতা জয় করে জীবিকার সংগ্রামে অবিচল থাকা কৃষক ও কৃষিশ্রমিকেরা এখনো গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।

ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের কৃষক নকিবুল ইসলাম বলেন, হাড়কাঁপানো শীত আর কুয়াশাযুক্ত মাঠে কাজ করতে কিছুটা বেশি টাকা নিচ্ছেন কৃষিশ্রমিকেরা। সরিষার ভালো ফলনের আশায় শীত ও উৎপাদন খরচ উপেক্ষা করে কঠোর পরিশ্রম করছি আমরা। ঠান্ডার মধ্যে মাঠে কাজ শুরু করলেও বেশিক্ষণ টিকে থাকা কষ্টকর হয়ে পড়ছে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, ‘শীত ও ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা থাকায় কৃষকদের ফসল সুরক্ষায় আগাম সতর্কতা ও করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host