1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আলী আছগার  

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত ইয়াসিন প্রমাণিকের ছেলে ফজলু প্রামানিকের পাশে সাহায্য নিয়ে দাঁড়িয়েছে পাবনা ৩ এলাকার নবনির্বাচিত এমপি  মাওলানা আলী আছগার। 

২৩ শে ফেব্রুয়ারি দুপুরে নগদ অর্থ, শুকনা খাবার ও অন্যান্য সহযোগিতা নিয়ে পরিবারটির পাশে উপস্থিত হন এমপি আলী আছগার।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

ঝাকরা গ্রামের মৃত ইয়াসিন প্রমাণিকের ছেলে ফজলু প্রামানিককে এ সকল সহযোগিতা হস্তান্তর করার পরে পরিবারটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।

চাটমোহর উপজেলা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সোমবার নগদ অর্থ, শুকনা খাবার এবং শীত নিবারনের জন্য কম্বল সহযোগিতা দেওয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার পরিবারটি উপজেলা প্রশাসনের কাছ থেকে ঘর তৈরির জন্য টিন সহযোগিতা পাবে।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে হরিপুর ইউনিয়নের ঝাকরা গ্রামবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host